ঝরা পাতার প্রেম - এম ওয়াসিক আলি *****আজকের কবিতাটি সেই সমস্ত অভাগা বৃদ্ধ বৃদ্ধাকে উৎসর্গ করা হচ্ছে যাঁরা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হন****** মেঘের আড়ালে দিন যে প্রায় শেষ তুমি মুচকি হাসো জীবন যুদ্ধে একাকী ছেড়ে পতিদাহের চল ছিল না কোন কালেই হলে হয়তো, সহমরণও বেশ আকর্ষণীয় হতো!! একাকীত্বকে এক লহমায় মুছে দিতে ইচ্ছে করে বয়সের সাথে সাথে বেড়ে যায় গন্তব্যের অমিল যোগ চারিদিকে চির সবুজের ভীড় তুমি বিনা কি আর আসতে নেই জীবনে পুনঃভালোবাসা? জানি না ভালোবাসার নির্দিষ্ট সময় আছে কি না? ভালোবাসা কি আলতো টোকা দিতে পারে বার্ধক্যেও? হয়তো …
পদ্য কবিতা:- আবার হবে গো দেখা মনোজ ভৌমিক আবার হবে গো দেখা শরতের কোনোএক গোধূলি বেলায়! এই হেমন্তও ঘুমিয়ে যাবে পাতা ঝরা গাছের মেলায়। যদি হোথায় শীত জেগে ওঠে,আলিঙ্গন কোরো নাগো তারে। মন জ্বলা তনু লয়ে ওই ফাগুন যাবে চলে গো ফিরে। দগ্ধ হৃদয় যন্ত্রণা কথা শুনবে গো চৈত্রের, বৈশাখী ঝোড়ো হাওয়ার সংকেত দেখবে ও দিগন্তের। যদি তখন জাগে তোমার ও মনে শেষ চাতকী তৃষ্ণা, দেখবে সেই শ্রাবণ মেঘেতে জাগছে প্রাণ-কৃষ্ণা। ভেসে যেও আবার সে বাঁধভাঙা বন্যায়,আবেশি হৃদয়ে, সায়াহ্নে ফিরে এসো গো আবার হেথা,দেখো রয়েছি দাঁড়ায়ে।
সুনীল হালিমা খাতুন """""""""""""'" সুনীল কেমন আছো তুমি? বহুদিন পর - বুকের ভেতর লুকিয়ে থাকা ব্যথাটা- কেমন যেন চিনচিন করে উঠছে, বহু বছর- হ্যা,এক যুগ প্রায় হবে তো। মেহেদি পাতার রঙ্গে রক্তিম করেছিলে আমায় তুমি, অনেক কেঁদেছিলাম সেইদিন, কাউকে দেখাতে পারিনি- কিভাবে ক্ষতবিক্ষত করেছিলে হৃদটাকে। মাধবী লতার মতো জড়িয়ে থাকলে চেয়েছিলাম তোমার বাহুডোরে, অনেক ভালোবেসেছিলাম তোমায়, ঘর বাঁধতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু তুমি বললে- এটা নাকি পাগলের পাগলামী। সেইদিন নিরব…
Social Plugin